ডেস্ক রিপোর্ট
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজের আসন ভবানিপুরে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরে যান।
ঘোষিত ফল অনুযায়ী, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৪৬৩ ভোট, আর মমতা বন্দ্যোপাধ্যায়র প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৩৪৯। ভোট গণনা চলাকালীন পুরো সময়জুড়ে গণনা কেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করে।
গণনা শুরুর পর থেকেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল শিবির। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গণনা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কারচুপির অভিযোগ তোলেন। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফলে জয়ী হিসেবে ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকে।
জয় নিশ্চিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কৃতজ্ঞতা জানান এবং এই ফলাফলকে জনগণের রায় হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ভোট কারচুপি করে তাকে হারিয়েছে এবং জোরপূর্বক পরাজিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমি আবার ফিরে আসব