পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় ১১ বছর বয়সী ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন পীড়নকারী আসামিকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
রবিবার (২৪ মে) সকালে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বুধপুরা মাইজপাড়া হাজী জসিমের বাড়ী এলাকায় শরিফুল ইসলাম প্রঃ আইয়ুব(৩৫) ১১বছর বয়সী ৫ম শ্রেণীর একজন ছাত্রীকে যৌন নিপীড়ন করেন।
থানা সূত্রে জানা যায়,এ বিষয়ে থানায় সংবাদ প্রাপ্তির পর পর তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে রাত ৮ টা ৪৫ মিনিটে স্থানীয় বুধপুরা বাজার এলাকা হতে আসামী শরিফুল ইসলাম আইয়ুবকে
গ্রেফতার করা হয়। সে পার্শ্ববর্তী জিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাইদর গ্রামের কবির মাঝির বাড়ী মোঃ জহিরের ছেলে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জিয়াউল হক জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। নিয়ম অনুযায়ী আসামিকে আদালতে সোপর্দ করা হবে।