লোহাগাড়ায়-সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল কিশোরের

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষাক্ত সাপের কামড়ে মো. সোহান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সময়মতো হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করায় তার মৃত্যু হয়েছে বলে
জানান।

রবিবার (২৮ জুন) রাত ৮ টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মো. সোহান উদ্দীন (সোহান) উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মল্লিক ছোবহান মনুমিয়া চৌধুরী পাড়া জহির উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আক্কাস আলী। তিনি জানান, প্রতিদিনের মত রাতে ঘুমাতে গিয়েছিলেন সোহান। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড় দেয়। সকালে শরীরের অবস্থা খারাপের দিকে গেলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এজাজুল ইসলাম সিহাব বলেন, ‘সাপের কামড়ে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু এখানে আসার আগেই তার মৃত্যু হয়।’

মন্তব্য করুন

Your email address will not be published.