সাতকানিয়া -কত এমপি আইলো গেলো হইলোনা দানুরমা’র ঘাটা ব্রীজ

আজ প্রবল স্রোতে তলিয়ে গেল শেষ সম্বল বাঁশের সাঁকোও-

 

রুকন উদদীন রুবেল

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোজা দক্ষিণে ডলুনদীর উপর একটা বাঁশের সাকোঁ দিয়ে চলছে স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা।
প্রবল বৃষ্টির জোরে আজ ৬ জুলাই (সোমবার)সেই শেষ সম্বলও তলিয়ে গেছে প্রবল স্রোতে ডলুনদীতে।

সাতকানিয়া সদর ইউনিয়ন, দক্ষিণ রুপকানিয়া ৯ নম্ব র ওয়ার্ডের জনগণ- বাংলাদেশের মধ্যে যেনো অন্য আরেকটি দেশে বসবাস করে আসছে। এই জনপদের মানুষজন যেন অন্য একটা দ্বীপের বাসিন্দা।জনপদটা দেখার মতো আজ পর্যন্ত কোন জন প্রতিনিধি তৈরি হয়নি বা নেই। বর্ষাকাল আসলেই দক্ষিণ রুপকানিয়া বাসীর জন্য যেন এক আতঙ্কের দিন কাটতে হয়। দক্ষিণ রুপকানিয়ার মানুষ একটি ব্রিজের জন্য এতো আন্দোলন সংগ্রাম করার পরও জনগন এখনো পর্যন্ত কোন ধরনের আশ্বস্ত পাইনি। ডলু নদীর এমন জায়গার উপর ব্রিজ করে পরে আছে যা এখনো পর্যন্ত মানুষ পারাপারের জন্য নেই কোন রাস্তা । কিন্তুু এই এলাকায় প্রায় পনেরো হাজার মানুষের বসবাস, দুই টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি হাফেজ খানা নুরানী মাদ্রাসা, ১৪ টি সমাজ ১৪/১৫ টি মসজিদ। গারাংগিয়া মাদ্রাসা, সোনাকানিয়া বাংলাবাজার হয়ে চুনতি হাইওয়ে কক্সবাজার, গারাঙ্গিয়া মাদ্রাসা মজিদিয়া সড়ক হয়ে পদুয়া আমিরাবাদ। এই এলাকার মানুষ জরুরি কাজে সাতকানিয়া আদালত, থানা,উপজেলা, হাসপাতাল, ডাক্তারের কাছে,কিংবা বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস, কেরানীহাট চট্টগ্রাম ঢাকা যাতায়াত করতে গেলে এই একটি সাঁকো ব্যবহার করা লাগে, অপরদিকে গেলে আলাদা ৬/৭ কিলোমিটার ঘুরে আসতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.