টানা অতিবৃষ্টিতে খুঁটি হেলে পড়ায় অন্ধকারে বান্দরবানের চার উপজেলা

 

মো. সেলিম উদ্দিন খাঁন

টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি হেলে পড়ায় বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি—এই চার উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে কয়েক লাখ মানুষ অন্ধকারে রয়েছেন এবং মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় চরম বিঘ্ন ঘটছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা সড়কের এ ঘটনায় বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কয়েক লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন।

বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, হাসপাতাল, সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একইসঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায়ও চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।

বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন জানিয়েছেন, ভারী বৃষ্টিতে বান্দরবান কেরানীহাট সড়কের রেইচা এলাকায় মাটি নরম হয়ে মূল বিদ্যুৎ লাইন ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি রাস্তার উপর হেলে পড়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত বিদুৎ সরবরাহ সচল করার জন্য। খুঁটি হেলে পড়ায় বান্দরবান শহরের বড় বাসগুলো চট্টগ্রাম-ঢাকার উদ্দেশ্যে যেতে পারছে না। তবে ওই সড়ক দিয়ে ছোট ছোট গাড়ি যেতে পারছে না।

মন্তব্য করুন

Your email address will not be published.