এওচিয়ার দেওদীঘিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 

সাতকানিয়া সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের একটি দিঘির পাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১১ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ভূমি অফিসের দক্ষিণ-পশ্চিমে স্থানীয় দেওদিঘির পূর্ব পাড় থেকে লোকজন উলঙ্গ অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে সাতকানিয়া থানা পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। নিহতের আনুমানিক বয়স ৫৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.