ড্রেনের মুখ বন্ধ করে দেওয়া, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

 

মিরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৈত্যন্যেরহাট বাজারের দক্ষিন পাশে দ্রুত পানি নিষ্কাশনের ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ায় অল্প বৃষ্টিতেই দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এতে প্রায় দুই হাজার পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে।এলাকাবাসী জানান,সামান্য বৃষ্টিতেই ড্রেনের মুখ বন্ধ করে দেওযায় পানি রাস্তাঘাট ও বসতবাড়িতে প্রবেশ করে।

 

ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

মন্তব্য করুন

Your email address will not be published.