সোনাকানিয়া- বন্যার্তদের চাল আত্মসাৎ সংক্রান্ত পরিকল্পিত নাটকের জবাব দিলেন জাকারিয়া মেম্বার
প্রকৃত ঠেলাঠেলি পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বন্যার্তদেী মাঝে বিতরণের জন্য আসা সরকারি চাল আত্মসাৎ এর একটি ঘটনায় সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের প্রবীণ সদস্য জাকরিয়া মেম্বারের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রপাগাণ্ডা ছড়ানো হয়েছে মর্মে -ওই প্রোপাগাণ্ডাটি সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মহিউদ্দিনের যোগসাজশে ছড়ানো হয়ে বলে উল্লেখ করে আঞ্চলিক পত্রিকা ‘চট্টগ্রাম সংবাদে’র নিকট লিখিত একটি প্রতিবাদ পাঠিয়েছেন জাকারিয়া মেম্বার।
লিখিত প্রতিবাদ লিপিতে জাকারিয়া মেম্বার বলেন,মূলত চেয়ারম্যান জসিম উদদীন পুনরায় চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় এবং চেয়ারম্যান জসিম উদদীন আবারো সোনাকানিয়ার জনতার সেবায় এলাকায় নিয়োজিত হওয়ায় ইউপি সদস্য মহিউদ্দিন এই প্রোপাগাণ্ডার নেতৃত্ব দেন।
এদিকে জকরিয়া মেম্বারের সমর্থনে ৭নং ওয়ার্ডের আরেক ইউপি সদস্য মাষ্টার দেলোয়ার উল্টো ইউনিয়ন পরিষদ থেকে নিজের ওয়ার্ডের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন স্থানীয় একটি দূর্বৃত্তদলের বিরুদ্ধে।
এবং একই মন্তব্যে মাষ্টার দেলোয়ার আরো বলেন,জাকারিয়ার মেম্বার চাল আত্মসাৎ করেছেন বলে ফেসবুকে যারা রটাচ্ছে- তারা সকলেই একটা সিন্ডিকেট এবং বিশেষ স্বার্থে এই হীন কর্মকাণ্ড চালাচ্ছেন যা পুরো ইউনিয়নবাসী বুঝে।