লোহাগাড়ায় বনবিভাগের বেদখলীয় এক একর জায়গা উদ্ধার

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

বনের ভেতরে খাদ্যশৃঙ্খল ধ্বংস হলে ক্ষুধার্ত হাতির পাল লোকালয়ে হানা দিতে বাধ্য হয়, যা মানুষের জন্য চরম জীবন ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এই প্রাণঘাতী সংঘাত ঠেকাতে এবং বনের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে এবার লোহাগাড়ায় কঠোর আইনি পদক্ষেপ ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ।

সোমবার (২৭ জুলাই) সকালে লোহাগাড়ার চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিটের ‘সাতের আগা’ নামক স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

২০০২-০৩ সালে সৃজিত বাঁশ বাগানের প্রায় এক একর বনভূমি দীর্ঘদিন ধরে অবৈধ জবরদখলে ছিল। বন বিভাগের এই অভিযানে দখলদারদের উচ্ছেদ করে উচ্ছেদকৃত ভূমিতে বাঁশসহ হরেক রকমের দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, সাতগড় বিট কর্মকর্তা বজলুর রশিদ, বন বিভাগের কর্মচারীবৃন্দ, বাঁশ বাগানের অংশীদার এবং অনিয়মিত শ্রমিকরা।

মন্তব্য করুন

Your email address will not be published.