রেয়াজউদ্দিন বাজার বর্ণিক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতির পদ দখল করতে মরিয়া ফ্যাসিস্ট ছালামত আলী

ডেস্ক রিপোর্ট 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও রেয়াজউদ্দিন বাজার বর্ণিক কল্যাণ সমিতিতে এখনো দাপট কমেনি ফ্যাসিস্ট আলহাজ্ব মোহাম্মদ ছালামত আলীর। আসন্ন রেয়াজউদ্দিন বাজার বর্ণিক কল্যাণ সমিতির নির্বাচনে (২০২৬-২০২৯) সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আ’লীগের সাবেক কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ ছালামত আলী। এক সময় নিষিদ্ধ আ’লীগের দোসর হিসাবে নানা অপকর্মে সরাসরি সহযোগিতা করেছেন। কিন্তু ৫ আগস্টের পর রাতারাতি ভোল পালটে ফ্যাসিস্টের এই দোসর হয়ে গেছেন বিএনপি ও জামায়াতের অন্ধ সমর্থক। সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে দিবালোকে প্রকাশ্য ঘুরছেন। এমনকী বিএিনপি নেতাদের কাছে গিয়ে ধর্ণ দিচ্ছে। তাকে একটি ছবিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথেও দেখা গেছে।
আলহাজ্ব মোহাম্মদ ছালামত আলী আবার বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী। বর্তমনে ভোল্ট পাল্টিয়ে রেয়াজউদ্দিন বাজার বর্ণিক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধতা করছেন। এতে সমিতির সদস্যদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম হতাশা ও চাপা ক্ষোভ।
ছালামত আলী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিষিদ্ধ ঘোষতি সংগঠনের বিভিন্ন সাংগঠিনিক কর্মকান্ডে সরাসরি অংশ নিয়েছেন। যার ছবি সংরক্ষিত রয়েছে। তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বর্ষপূর্তি ও বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটা, দলীয় সভা, মিছিলসহ বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় থাকতে দেখা গেছে। এছাড়া নিষিদ্ধ যুবলীগের নেতা হেলাল আকরবর চৌধুরী বাবার, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, মহানগর আ’লীগ নেতা ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, আ.জ.ম নাছির উদ্দীন, নিষিদ্ধ আ’লীগের সাবেক সাংসদ মহিউদ্দিন বাচ্চুসহ একাধিক নেতার সাথে তার ছবি সংরক্ষিত রয়েছে।
এছাড়া আলহাজ্ব মোহাম্মদ ছালামত আলী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হলে বিবি মরিয়ম টাওয়ারের সৌজন্যে চট্টগ্রামের দুইটি জনপ্রিয় দৈনিকে বিজ্ঞাপনও দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, ছালামত আলী রেয়াজউদ্দিন বাজারে টাওয়ার তুলে দোকান দেওয়ার কথা বলে প্রায় ২০ কোটি টাকা আত্মসাত করেছেন। টাকা হারিয়ে অনেক ব্যবসায়ী পথে নেমেছেন। তারা জানান, রেয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতার মূল কারণ ছালামত আলীর টাওয়ারটি। আ’লীগের আমলে গায়ের জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নালার উপর টাওয়ারটি নির্মাণ করেছেন। এতে বর্ষাকালে পানি নিস্কাশন হতে না পেরে জলাবদ্ধায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন এখনকার ব্যবসায়ীরা।

রেয়াজউদ্দিন বাজার বর্ণিক কল্যাণ সমিতির সদস্যদের দাবি আসন্ন নির্বাচেন ফ্যাসিস্টের এই দোসর অংশ নিলে জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য চরমভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি এই দোসর যাতে কোনভবে নির্বাচনে অংশ নিতে না পারে সেদিকে পদক্ষেপ নেয়ার দ্রুত দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.