লোকালয়ে ঢুকে পড়া বানর উদ্ধার, বনে অবমুক্ত করল বড়দুয়ারা স্টেশন কর্মকর্তা ইমন বিল্লা

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জ -

 

মো. সেলিম উদ্দিন খাঁন

লোকালয়ে ঢুকে পড়া একটি বানরকে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দিয়েছে বনবিভাগ। ২৮ নভেম্বর (শনিবার) সকালে দক্ষিণ চট্টগ্রাম বনবিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন বড়দুয়ারা বিট এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।’

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দস্তিরহাটের দক্ষিণ পার্শ্ববর্তী লোকালয়ে বানরটিকে ঘুরে বেড়াতে দেখেন এলাকাবাসী। বন্যপ্রাণীটির নিরাপত্তা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে তারা তাৎক্ষণিকভাবে বড়দুয়ারা বনবিভাগে খবর দেন।’

খবর পাওয়ার পরপরই বড়দুয়ারা বিট অফিসের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে প্রাণীটিকে বড়দুয়ারা বিটের গহীন বনাঞ্চলে অবমুক্ত করা হয়।’

এ বিষয়ে বড়দুয়ারা স্টেশনের বিট কর্মকর্তা ইমন বিল্লা জানান, “দস্তিরহাটের দক্ষিণ পাশে লোকালয়ে একটি বানর অবস্থান করছে—স্থানীয়দের কাছ থেকে এমন খবর পাওয়ামাত্রই আমরা দ্রুত সেখানে উদ্ধারকারী দল পাঠাই। বানরটিকে নিরাপদে উদ্ধার করে পুনরায় বনের ভেতরে অবমুক্ত করা হয়েছে।”

স্থানীয়দের সচেতনতা এবং বনবিভাগের দ্রুত পদক্ষেপে বন্যপ্রাণীটি নিরাপদে তার নিজস্ব আবাসস্থলে ফিরে যেতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।’

মন্তব্য করুন

Your email address will not be published.