চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা’ কালু ড্রাইভার নামে এক আসামি গ্রেপ্তার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন প্রকাশ কালু ড্রাইভার নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চকরিয়া থানার ওসির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত কালু ড্রাইভারকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

জিসান হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে কালু ড্রাইভারকে গ্রেপ্তার করে।

তবে আদালতে দেওয়া জবানবন্দির বিস্তারিত তথ্য এবং মামলায় তার নির্দিষ্ট ভূমিকা তদন্তসাপেক্ষ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.