উখিয়া রেঞ্জে আবারো পাখি শিকারের ফাঁদ ধ্বংস, ৩ হাজার মিটার জাল জব্দ

দূর্বৃত্তদের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা রেঞ্জার মান্নানের -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

কক্সবাজারের উখিয়ায় পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ।

এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর ধ্বংস করা হয় এবং আটটি জীবিত বক উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার মাছকারিয়া বিলে এই অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান এই অভিযানের নেতৃত্ব দেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৩ হাজার মিটার বক শিকারের জাল জব্দ করার পাশাপাশি শিকারের কাজে ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ঘর ধ্বংস করা হয়েছে।

এ সময় আটটি জীবিত বক উদ্ধার করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

উখিয়া সদর বিটের উদ্যোগে পরিচালিত এই অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল, পানেরছড়া, ইনানী ও উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা ও বনকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

Your email address will not be published.