রাঙ্গুনিয়ায় অজগর উদ্ধার করে এভিয়ারি ও ইকোপার্কের বনাঞ্চলে অবমুক্ত

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রেঞ্জার মেহরাজ এই তথ্য নিশ্চিত করেন-

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম 

চট্টগ্রামের দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাঙ্গুনিয়া রেঞ্জের পোমরা বিট সংলগ্ন লোকালয় থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করে এভিয়ারি ও ইকোপার্কের প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

শনিবার(১০ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়া রেঞ্জের পোমরা বিটের অধীনস্থ লোকালয়ে অজগরটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলার বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এই বিষয় রেঞ্জ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা (DFO) মোঃ সোহেল রানা-র দিকনির্দেশনা ও পরামর্শে এবং রেঞ্জ কর্মকর্তা জনাব মেহরাজ উদ্দীন-এর নেতৃত্বে অজগরটিককে এভিয়ারি ও ইকোপার্ক রাঙ্গুনিয়ার গহীন প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
এসময় অবমুক্তকরণকালে পোমরা বিট কর্মকর্তাসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদদীন জানান, বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছি আমরা। লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে আসলে সেটিকে আঘাত না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানাচ্ছি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.