ফাঁসিয়াখালীতে বারমিস পাইথন উদ্ধার, অভয়ারণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ

কক্সবাজার উত্তর বনবিভাগের এসিএফ কামরুল হাসান -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহজারা বিট থেকে বারমিস পাইথন উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

১১অক্টোবর(রবিবার) দুপুর ২টার দিকে উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহজারা বিট থেকে এই বারমিস পাইথন উদ্ধার করে ফাসিয়াখালী অভয়ারণ্যে উদ্ধারকৃত বারমিস পাইথন অবমুক্তকরণ করা হয় বলে চট্টগ্রাম সংবাদ ও দৈনিক সকালের সময়কে নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা কামরুল হাসান।

এসিএফ ও রেঞ্জ কর্মকর্তা কামরুল হাসান বলেন, ডুলাহাজারা বিটের বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছেদ এবং বৃক্ষ রোপনকালে এটি উদ্ধার করে অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।এসময় ফাঁসিয়াখালী রেঞ্জের ডেপুটি রেঞ্জার খসরুল আমিনসহ ফাঁসিয়াখালী স্টাফবৃন্দ এবং সিপিজির সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

Your email address will not be published.