নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ফৌজদারহাট বিট ও কামচেক স্টেশনে বৈধ টিপির গাড়ীর আড়ালে বেশী পরিমাণ কাঠ বোঝাই একটি ট্রাক আটক করা হয়।
১৩ অক্টোর (মঙ্গলবার) রাত ১০.৩০ এর নাগাদ চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন ফৌজদার হাট চেক স্টেশনে বান্দরবান থেকে ছেড়ে আসা কাঠ বোঝাই গাড়ীটি জব্দ করেন স্টেশন কর্মকর্তা মো: আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম।
জানা যায়, বান্দরবান সদর থেকে টিপি ইস্যু করা ট্রাকটিতে যে পরিমাণ কাঠ থাকার কথা তার চেয়ে বেশী পরিমাণ কাঠ থাকায় চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন ফৌজদার হাট চেক স্টেশনে আটক করা হয়,পরে টিপি চেকিং করে ফৌজদার হাট স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম গাড়ীটি ছেড়ে দিয়ে অতিরিক্ত ১৫ টুকরো কাঠ ফৌজদার হাট স্টেশনের হেফাজতে রেখে দেন।
ঘটনার বিষয়ে ফৌজদার স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বান্দরবান সদরের টিপি ইস্যু করা একটি গাড়ী আমরা চেকিং করার সময় দেখা যায় ১৫পিস গাছ কাগজের চেয়ে সংখ্যায় বেশী আছে।বেশী থাকলেও সেগুলো হেমার যুক্ত আছে।আর বড় কোন গরমিল না পাওয়ায় কাঠের গাড়ীটি ছেড়ে দিছি।অতিরিক্ত ১৫পিস কাঠ আমাদের হেফাজতে আছে। তিনি আরো জোর দিয়ে বলেন, যদি গাড়ীটিতে টিপি না থাকতো তাহলে পুরো গাড়ীই জব্দ করতাম।এখন দেখা যাচ্ছে গাড়ীর কাঠ বৈধ তবে শুধু মাত্র ১৫টুকরো বেশী আছে তাই ওগুলো নামিয়ে ফেলছি।