পাহাড়ের বালি অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

যৌথ অভিযানে রাজারকুল রেঞ্জ,উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং স্পেশাল ফোর্স-

 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জে বালি উত্তোলনের ড্রেজার মেশিনসহ পাইপ জব্দ করা হয়।

 

১৪অক্টোবর (বুধবার) রাজারকুলের দারিয়ার দীঘির বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড়ের বালি উত্তোলনের সময় এসব জব্দ করা হয়।

রাজারকুল বন বিভাগ সূত্রে জানা যায়, রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড়ের বালি ড্রেজার মেশিনের মাধ্যমে উত্তোলনের খবর আসে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বন বিভাগের অভিযানকারী একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।

আরো জানা যায়, উক্ত যৌথ অভিযানে রাজারকুল রেঞ্জ,উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং স্পেশাল ফোর্স, কক্সবাজারের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.