নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কলাউজান ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুর্ব পার্শ্বে তিতারচর গলাছিড়া মুড়া (পাহাড়) কাটার অভিযোগ উঠেছে।
গতকাল রাঁতের আধারে পাহাড় থেকে ডাম্পার ভর্তি করে লাল, মাটি কেটে নিয়ে যাচ্ছে। পাহাড় কাটার ফলে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। রাতের আঁধারে পাহাড়ের মাটিগুলো ডাম্পার ভর্তি করে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছে পাহাড় খেকোরা।
এদিকে, পাহাড় কাটার সম্পূর্ণ অন্যায় ও অপরাধ। কোনোভাবেই পাহাড় কাটা যাবে না বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দ। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।