নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অসামাজিক আচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
১৬ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়ার ৯নং ওয়ার্ডের ৩নং গলির মুখে চলাচলের রাস্তায় এই ঘটনা ঘটে।
হামলায় আহত যুবকের নাম মো: জুনাঈদুর রহমান প্রকাশ (মানিক) তিনি সাতকানিয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৩নং গলির মৃত নবাব মিয়ার ছেলে।
হামলাকারীও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মো: হেলাল(২৮)।
স্থানীয় সূত্রে ও দায়ের করা অভিযোগসূত্রে জানা যায়, সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া এলাকায় সকল অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এই হেলাল।ফলে সমাজের সর্বস্তরের লোকজনের পাশাপাশি জুনাইদুর রহমান(মানিক)ও প্রতিবাদ করে আসছিলেন এই হেলালের বিরুদ্ধে।
সেই প্রতিবাদের জেরে গতকাল শুক্রবার মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় মানিকদের বাড়ির সামনে আরো ৪/৫জন নিয়ে দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে জুনাইদুর রহমান মানিককে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।মানিককে বাঁচাতে তার এগিয়ে আসলে তাকেও চুলের মুঠি ধরে হেলালের উপস্থিতিতে দূর্বৃত্তরা মারধর করেন।
জুনাইদুর রহমান মানিক ও তার মাকে স্থানীয়রা উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করিয়ে থানায় এজাহার দায়ের করেন।
এদিকে অভিযুক্ত হেলালের মুঠোফোনে কল দিলে ফোনে সংযোগ না পাওয়ায় ঘটনার বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।