করাতকল ও অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, কাঠ জব্দ- উদ্ধার হলো বন বিভাগের জায়গা
পদুয়া বন বিভাগের সাড়াঁশি অভিযান-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় করাতকল ও বসতঘরে পৃথক ভাবে অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ।
১৭ অক্টোবর রাতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে চরম্বা টংকাবতী বিটের অধীনে কলাউজানে একটি করাতকলে অভিযান পরিচালনা করে অবৈধ ২৫ ঘনফুট বিবিধ কাঠ জব্দ করা হয় এবং হাঙ্গর বিটের আওতায় পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া মুন্সির মোড়া নামক এলাকায় রক্ষিত বনে বসতবাড়ি উচ্ছেদ করে এক একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।
অভিযানকালে টংকাবতী বিট কর্মকর্তা ইমন বিল্লাহ ও হাঙ্গর বিট কর্মকর্তাসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা স্যারের নির্দেশনায় চরম্বা টংকাবতী বিটের অধীনে কলাউজানে একটি করাতকলে অভিযান চালিয়ে অবৈধ ২৫ ঘনফুট বিবিধ কাঠ জব্দ করা হয় এবং হাঙ্গর বিটের আওতায় পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া মুন্সির মোড়া নামক এলাকায় রক্ষিত বনে বসতবাড়ি উচ্ছেদ করে এক একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়। জব্দকৃত মালামাল পদুয়া রেঞ্জের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।