উখিয়া রেঞ্জে আবারো অভিযান,পাহাড় খেকো রেজার ডাম্পার আটক
রেঞ্জার মান্নানের নেতৃত্বে গত ১৫দিনে ৫টি অভিযান-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালী বিটে আবারো অভিযান চালিয়েছে বন বিভাগ
১৭ অক্টোবর (শনিবার)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিটের রহমতের বিল এলাকায় পাহাড় কাটার সময় পাহাড়খেকো রেজার ডাম্পার আটক করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আমার রেঞ্জে প্রতিদিনই অভিযা চলছে কোন না কোন বিটে তারই আলোকে আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে পাহাড় খেকো রেজা পাহাড় কেটে নিয়ে যাচ্ছে সাথে সাথে অভিযান পরিচালনা করে ডাম্প ট্রাকটি আটক করি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ আব্দুল কায়ুম,মুহিত,ইলিয়াসসহ স্টাফগণ