নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
প্রাত্যহিক প্রয়োজনে প্রতিদিনের মতো আজও ঘর থেকে বেরিয়েছিলেন শামসুল ইসলাম নামের এক ব্যক্তি। কিন্তু কে জানত, এই চাকা ঘোরার লড়াইটিই তাঁর জীবনের শেষ লড়াই হয়ে থাকবে।
সোমবার (৯নভেম্বর) বেলা ১১:২০ মিনিট এর সময়ে চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এর মহিলা কলেজ গেইটের সামনে, হানিফ পরিবহন বাসের ধাক্কায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। আকস্মিক এই মৃত্যুর পর পিচঢালা রাস্তায় নিঃশব্দে পড়ে রয়েছে তাঁর বহুদিনের পুরোনো, ঘামঝরানো বাইসাইকেলটি যা এখন তাঁর জীবনের এক নির্মম ও নির্বাক সাক্ষী।
নিহত শামসুল ইসলাম উপজেলা চুনতি ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি উপজেলার সাবেক পিওন এর দায়িত্ব ছিলো বলে জানান তার নিকটতম এক আত্নীয়৷
প্রত্যক্ষদর্শী নিহত শামসুল ইসলামের নাতনি মোঃ শোয়েবুল ইসলাম জানান, বাস চালক চাইলে আমার নানকে বাঁচাতে পারতো৷ ঘটনাস্থলের চিত্র বলে দেয়, এই বিদায় কতটা আকস্মিক ও নিষ্ঠুর ছিল। তার সাথে ঘটে যা-ও দূর্ঘটনার আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই৷
ব্যস্ত সড়কের একপাশে পড়ে থাকা চাদর ও পড়ে থাকা ভাঙা সাইকেলটি যেন এক নীরব আর্তনাদ করে বলছে, মানুষটি হারিয়ে গেছেন ঠিকই, কিন্তু তাঁর বেঁচে থাকার সংগ্রাম আর স্মৃতির বাহনটি রয়ে গেছে অবহেলায়।
প্রতিটি সড়ক দুর্ঘটনা কেবল একটি প্রাণই কেড়ে নেয় না, বরং চিরতরে থামিয়ে দেয় একটি পরিবারের স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন। এই ভাঙা সাইকেলটি কেবল একটি যন্ত্র নয়, এটি একজন মানুষের প্রতিদিনের ঘাম, শ্রম আর ত্যাগের প্রতীক।
সড়কে এমন মর্মান্তিক মৃত্যু আর কত দেখতে হবে? বেপরোয়া গতি ও অসচেতনতার বলি হয়ে আর কত মায়ের বুক খালি হবে? এই প্রশ্নটিই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নিভে যাওয়া প্রাণগুলোর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠা বাতাস আর রাস্তার পাশে পড়ে থাকা এই বাইসাইকেলটি আমাদের বিবেককে আবারও নাড়া দিয়ে গেল। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি, যাতে আর কোনো চাকা মাঝপথে এভাবে চিরতরে থেমে না যায়।
লোহাগাড়া উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার রঞ্জিত কুমার শাহা জানান, আমরা সকাল ১১:১০ মিনিটের সময়ে দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে আসি৷ এরপর আমরা জানতে পারি লোকটা চুনতি থেকে লোহাগাড়ার দিকে যাওয়ার পথে হানিফ পরিবহনের ধাক্কায় মারা যায়৷ আমরা লোহাগাড়া থানা ও হাইওয়ে পুলিশ স্টেশনে খবর দিয়েছি তারা আসার পথেই৷ পরবর্তী বডিটা নিয়ে আইননুসারে ব্যবস্হা গ্রহন করা হবে৷ তবে ড্রাইভার পলাতক রয়েছেন বলেও তিনি জানান৷