নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর বন্ধ থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ খুলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিও খুলে দেওয়া হয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান।
নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, ‘অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে বঙ্গবন্ধুর সমাধি ও উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এই সমাধি ও দলীয় কার্যালয় আজ থেকে সবার জন্য উন্মুক্ত।’
এ বিষয়ে জানতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা
এস/এ