কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চকরিয়ার সাবেক চেয়ারম্যান সাঈদী

 

মো. সেলিম উদ্দিন খাঁন

“কারাবন্দি অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। কারা অভ্যন্তরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁর দ্রুত সুস্থতা ও উন্নত চিকিৎসার দাবিতে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।’

“শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে কারা কর্তৃপক্ষ তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে।’

“অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ শনিবার দুপুরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় চকরিয়া উপজেলাবাসীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.