নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন হাটহাজারী রেঞ্জে সেগুন কাঠবাহী একটি মিনি ট্রাক আটক করেছেন বন বিভাগ।
২০শে নভেম্বর( শুক্রবার) রাতে হাটহাজারীর নাজিরহাট ঝংকার এলাকা থেকে অবৈধ ভাবে সেগুন চিড়াই কাঠবাহী এই মিনি ট্রাকটি জব্দ করা হয়।
হাটহাজারী রেঞ্জ সূত্রে জানা যায়, বর্তমানে ট্রাকটি ও চিড়াই সেগুন কাঠগুলো হাটহাজারী বিট কাম চেক স্টেশনের হেফাজতে আছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।