আনোয়ারায় পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ

 

আনোয়ারার (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দোকানে যাওয়ার পথে পুকুরে মরদেহটি ভাসতে দেখেন তাঁরা। তাঁদের দাবি, আগের দিন পুকুরের পাশে এক নারীকে ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। স্থানীয় কেউ কেউ ধারণা করছেন, মরদেহটি ওই নারীর হতে পারে। তবে এখনো মরদেহটির পরিচয় নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি আনোয়ারা থানা পুলিশকে জানানো হয়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম পাঠাচ্ছি। মরদেহ উদ্ধার করার পর বিস্তারিত জানা যাবে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও তদন্ত করে জানা যাবে।’

মরদেহটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

Your email address will not be published.