মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটা এ দুর্ঘটনায় মা ও শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।’
পুলিশ ও স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান।’
গুরুতর আহত মা ও শিশুটিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় ঈদগাঁও থানা ও হাইওয়ে পুলিশ। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।’