প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব স্বাধীনের চেষ্টায়, লোহাগাড়ায় ৬১টি সড়কে ১১০কোটি টাকা বরাদ্দ

তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা-

চট্টগ্রাম সংবাদ ডেস্ক 

লোহাগাড়া উপজেলার ৬১টি সড়ক উন্নয়নে ১১০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীনের প্রচেষ্টায় এ বরাদ্দ অনুমোদন হয়েছে বলে জানা গেছে।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, লোহাগাড়ার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের আন্তরিক প্রচেষ্টা ও বিশেষ ভূমিকা ছিল। এ বরাদ্দের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার সড়ক উন্নয়ন, গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও শাহাদাৎ হোসেন স্বাধীনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, বরাদ্দ অনুমোদনের পর দ্রুত প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে এবং লোহাগাড়ার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

Your email address will not be published.