নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ কর্তৃপক্ষের অভিযানে বালিসহ একটি ডাম্প ট্রাক আটক করা হয়।
গতকাল বুধবার (২৫শে নভেম্বর) সকালে উখিয়া রেঞ্জ’র হাতিমুরা এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে রেঞ্জার আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রেঞ্জ স্টাফ আব্দুল কাইয়ুম,মহিব ,ইলিয়াছ ,এবং আলী আহম্মেদও অংশগ্রহণ করেন ।
রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, উখিয়া রেঞ্জে কোন অনিয়ম ও বনবিভাগের স্বার্থ ভূলন্ঠিত হতে পারে এমন কোন কাজ হতে দেয়া হবেনা ইনশাআল্লাহ।