চট্টগ্রাম উত্তর বনবিভাগ: করের হাটে বালিসহ ডাম্প ট্রাক জব্দ, আটক ৩

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করের হাট রেঞ্জ’র একটি খাল থেকে অবৈধ ভাবে বালি পরিবহনকালে জড়িত ৩জনসহ ১টি ডাম্প ট্রাক আটক করা হয়।

 

গতকাল ২৫শে নভেম্বর( বুধবার) সকাল ৬টার দিকে করের হাট রেঞ্জ কর্তৃপক্ষ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঝিলতলী এলাকা থেকে এই ডাম্পার ট্রাকটিসহ ৩জন আসামি গ্রেপ্তার করেন।

 

অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহন কাজে জড়িত ৩জন ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন করের হাট স্টেশন কর্মকর্তা সুরজিদ চৌধুরী।

মন্তব্য করুন

Your email address will not be published.