বিশ্বনন্দিত আলেম বাঁশখালীর কৃতিসন্তান ড. মাওলানা শিব্বির আহমদের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

দক্ষিণ এশিয়া উপমহাদেশের স্বনামধন্য আলেমেদ্বীন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সর্বজন পরিচিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষার বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান মিশরের, কায়রো নগরীতে অবস্থিত বিখ্যাত জামিয়া আল-আজহার বিশ্ববিদ্যালয় মিশর Al-Azhar University) جامعة الأزهر (الشريف)‎‎ Jāmiʻat al-Azhar University ও সৌদিআরব মদিনা বিশ্ববিদ্যালয়ের এর সাবেক সিনিয়র অধ্যাপক ও দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জলদী মাখজানুল উলুম (বাঈঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রহঃ) সাহেবের ১ম পুত্র শাইখুল ইসলাম আলহাজ্ব মরহুম মাওলানা ড. শিব্বির আহমদ (রহঃ) এর ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ২০০৮ সালের ২৮ নভেম্বর শুক্রবার মদিনাতুল মোনাওয়ারা আল মিসকাত হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮২) বছর। তাঁকে মদিনার মসজিদে নববীতে নামাজে জানাযা শেষে জান্নাতুল বকীতে দাফন করা হয়।

শিক্ষাজীবন ও কর্মজীবন:
ড. মাওলানা শিব্বির আহমদ জলদী মাখজানুল উলুম (বাঈঙ্গাপাড়া) মাদ্রাসা থেকে নাজেরা বিভাগ শেষ করে মেখল মাদ্রাসায় ভর্তি হন। এরপর দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় থেকে দাওরায়ে হাদিসে প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ও পাকিস্তানের করাচি থেকে প্রথম বিভাগসহ পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তৎকালীন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই তিনি মেধাতালিকায় শ্রেষ্ঠ ছাত্র হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় জামিয়া আল-আজহার বিশ্ববিদ্যালয় মিশর Al-Azhar University) جامعة الأزهر (الشريف)‎‎ Jāmiʻat al-Azhar University, পাকিস্তানের ইসলামাবাদ কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় ও সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের এর সিনিয়র অধ্যাপক হিসেবে আমৃত্যু দায়িত্বে নিয়োজিত ছিলেন। উল্লেখ্য, সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল্লাহসহ সৌদি সরকারের অনেক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী তাঁর সরাসরি ছাত্র ছিলেন।

 

পারিবারিক পরিচিতিঃ-

অধ্যাপক ড. মাও শিব্বির আহমদের পারিবারিক ইতিহাসঃ- ৪ ভাই ৬ বোনের মধ্যে সে সবার বড়।

১.(নিজ) অধ্যাপক ড. মাও শিব্বির আহমদ পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ) প্রতিষ্ঠাতাঃ আল জামিয়া জলদী মখজনুল উলুম (বাঈঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসা। ব্যক্তিগত জীবনে ড. মাওলানা শিব্বির আহমদ বিবাহবন্ধনে আবদ্ধ হননি।

২.(বোন) মোছাম্মৎ আছিয়া খাতুন পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ), স্বামী মরহুম আব্দুল মান্নান সাং পালেকগ্রাম ইজ্জতনগর কালীপুর।

৩.(ভাই) মাওলানা হাসান আহমদ পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ), শ্বশুরঃ পীরে কামেল হযরত মাওলানা মরহুম মুফতি নুরুল হক (রাহঃ), সাবেক (পরিচালক/মোহতামিম) আল জামিয়াতুল আরবিয়াহ পটিয়া জিরি।

৪.(বোন) মরহুমা মোছাম্মৎ খতিজা খাতুন পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ), স্বামীঃ আলহাজ্ব মরহুম মাওলানা আব্দুস সোবহান (রাহঃ) সাবেক মুহাদ্দিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী ও সাবেক পরিচালক আল জামিয়া জলদী মখজনুল উলুম (বাঈঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসা।

৫.(বোন) মোছাম্মৎ ছলিমা খাতুন পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ), স্বামীঃ সাবেক (অবঃ) সরকারী কর্মকর্তা মৃত মোঃ আবুল কাশেম লস্করপাড়া (জমশেদ মুন্সির বাড়ী) বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম।

৬.(বোন) মোছাম্মৎ রহিমা খাতুন পিতাঃ পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ),স্বামীঃ নুর মোহাম্মদ চাম্বল, বর্তমানে বাঁশখালী পৌরসভা ৩ নং ওয়ার্ড বাহারউল্লাহ পাড়া।

৭.(ভাই) মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহের “লন্ডন মসজিদে আজিজিয়ে” জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরবিয়া মদিনাতুল উলুম রাউজান দেওয়ানপুর মাদ্রাসা ও সিএমবি আল মাদ্রাসাতুল ইসলামিয়া তানজিমুল উম্মাহ মাদ্রাসার সাবেক (পরিচালক মোহতামিম), আনোয়ারা হাইলধর বালক-বালিকা মাদ্রাসা ও বাঁশখালী জুমহুরিয়া বালক-বালিকা মাদ্রাসার (সিনিয়র শিক্ষক),বাঁশখালী পৌরসভাস্থ জলদী মিয়ারবাজার জামে মসজিদের ⛔খতিব⛔ সহ অসংখ্য মসজিদ মাদ্রাসার মোহতামিম ও খতিবের দায়িত্ব পালন করেন, পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ), শাশুরঃ- মরহুম কাজী মাওলানা ছলিম উল্লাহ (দা:বা:) প্রকাশ (কাজী বাড়ী) কোকদন্ডী কালীপুর।

৮.(বোন) মরহুমা মোছাম্মৎ লাইলা বেগম পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ), স্বামীঃ- বাঁশখালীর সর্বজন শ্রদ্বেয় আলেম পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিল (রাহঃ) মহাপরিচালক, চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসা,বাঁশখালী।

৯.(ভাই) আলহাজ্ব মৌলানা ছাবের আহমদ,পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ), শাশুরঃ- মরহুম হাফেজ মাওলানা মোস্তাক আহমদ (রাহ:) পশ্চিম চাম্বল মুন্সিখীল বাঁশখালী।

১০.(বোন) মোছাম্মৎ রাবেয়া খাতুন পিতাঃ-পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রাহঃ), স্বামীঃ বিশিষ্ট দানবীর ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব রশিদ আহমদ আগ্রাবাদ চট্টগ্রাম।

আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর স্মৃতিচারণ:

হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম মরহুম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) তাঁর স্মৃতিচারণ করে বলেছিলেন, “ড. মাওলানা শিব্বির সাহেব আমার বন্ধু ছিলেন। আমরা দুজন একসাথে হাটহাজারী এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছি। দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফেরার পর হাটহাজারী মাদ্রাসার মুহতামিম হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়ে সেখানে চলে যান। পরবর্তীতে সৌদি বাদশাহর অনুরোধে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত হন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মসজিদে হারামাইন শরিফাইনের সান্নিধ্যে ছিলেন।”

দোয়া কামনা:
মরহুম ড. মাওলানা শিব্বির আহমদ (রহ.) আল জামিয়াতুল ইসলামিয়া জলদী মাখজানুল উলুম (বাঈঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য (মোতওয়াল্লী) জাতীয় পত্রিকা দৈনিক মানবকণ্ঠ, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক আলোকিত বাংলাদেশ-এর বাঁশখালী প্রতিনিধি এবং বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের বড় আব্বা (জেঠা)। ​১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক মুহা. মিজান বিন তাহের তাঁর বড় আব্বার রুহের মাগফিরাত কামনায় দেশবাসী ও সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.