আবারো ইয়াবাকারবারী ধরা, বড্ড অসন্তোষে আছে অপরাধীরা

 

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পাচঁ শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ।

৩১ মে দিবাগত রাতে একটি পিকআপ সহ তাদের আটক করা হয়। তারা হলেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাইন্জাপুর এলাকার মো. শাবলু বেপারীর ছেলে মো. রাসেল বেপারী (২২) ও রশিদ মৃদার ছেলে মানিক মৃদা (২৪)।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.