করোনায় চট্টগ্রামে কমেছে মৃত্যু

করোনায় কমেছে মৃত্যু সংখ্যা। গত কয়েকদিন মৃত্যু গড়ে ৪ থেকে ৫ জনে থাকলেও তা গত ২৪ ঘণ্টায় নেমে একজনে। এদিন করোনায় আক্রান্ত হয়েছে আরো ১১১ জন। এনিয়ে মোট আক্রান্ত ৫৩ হাজার ৭৫৩।

বৃহস্পতিবার (৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২টি নমুনা পরীক্ষায়  হয় ২৬ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায়  ১৫ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জন,শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৪ জন এবং উপজেলায় ৩৭ জন রয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.