সাতকানিয়া উপজেলায় জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। গেল ৩০ জুন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুল আলম এ কমিটির অনুমোদন দেন। এতে সভাপতি করা হয়েছে হাজী আবদুস ছাত্তারকে। আর মো. সেলিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে যথাক্রমে মো. আব্দুল হাকিম, মো. রেজাউল করিম, মো. আবুল হোসেন সওদাগর, মো. আমিন কন্টাক্টর, ডা. বিদ্যুৎ আচার্য্য, আব্দুল খালেক সওদাগর।
আর সদস্য হয়েছেন যথাক্রমে, মো. জাহেদ, মো. হান্নান, মো. আলী, মো. লোকমান, মো. আলী।
আগামী তিন মাস তারা এ উপজেলায় সংগঠনটির প্রতিনিধিত্ব করবেন।
নব-নির্বাচিত সভাপতি ছাত্তার ও সাধারণ সম্পাদক সেলিম জানিয়েছেন, কেন্দ্র থেকে অনুমোদিত ১৩ সদস্যের এ কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ করা হবে।