চট্টগ্রামের হাটহাজারীতে লকডাউন মানাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। মঙ্গলবার (২৭ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।
স্বাস্থ্যবিধি, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, করায় ৭টি মামলা দেওয়া হয়। এছাড়া তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমাদের এ অভিযান চলমান থাকবে।