বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন চবিতে 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীতে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থাপিত ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

উপাচার্য বলেন, এ মহিয়ষী নারী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে জাতির পিতাকে সকল ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা যোগাতেন। এ মহান রমণী যুগ যুগ ধরে দেশ-জাতির কাছে চির স্মরনীয় হয়ে থাকবেন।

এ সময় চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, চবি শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত, চবি সামশুননাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা (আঁখি), আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ ছাত্রলীগ চবি শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.