মহেশখালীতে শীর্ষ অস্ত্রের কারিগর আটক; পাঁচটি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

মহেশখালী প্রতিনিধি:

 

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের স্থানীয় কেরুনতলী এলাকার গহীন পাহাড়ে থানা পুলিশের বিশেষ অভিযানে স্থানীয় জামাল পাড়ার শীর্ষ অস্ত্র কারিগর মাহমুদুল করিম প্রকাশ মাদুইয়্যা (৪০) কে অস্ত্র ও সরঞ্জাম সহ আটক করেছে মহেশখালী থানা পুলিশ। জানা যায়, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী – কুতুবদিয়ার এএসপি সার্কেল জাহেদুল ইসলামের নেতৃত্বে, মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ও থানার পুলিশের একটি বিশেষ টিম উক্ত অভিযান পরিচালনা করেন।

 

শ্বাসরুদ্ধকর উক্ত অভিযানে শীর্ষ অস্ত্র তৈরির কারিগর মাহমুদুল করিম প্রকাশ মাদুইয়্যা (৪০) কে আটক করা হয় এবং এসময় ৫টি দেশীয় তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানান এএসপি সার্কেল জাহেদুল ইসলাম। তিনি আরো জানান, শীর্ষ অস্ত্র তৈরির কারিগর মাহমুদুল করিম প্রকাশ মাদুইয়্যা (৪০) বিভিন্ন জায়গায় অস্ত্র বেচা-কেনা করে এবং তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এবং তাঁর সহযোগী আরও আছে কিনা তা জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.