সাতকানিয়ার আলোচিত হাসান হত্যা মামলার আসামী আমান-এএসআই নাজমুলের ফাঁদে!

 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার পশ্চিম সাতকানিয়ার কান্চনা ফুলতলার বহুল আলোচিত যুবলীগনেতা হাসান হত্যা মামলার অন্যতম আসামী আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশের এএসআই নাজমুল।

আজ শুক্রবার(১৩ই আগষ্ট)ভোর রাত ৩.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক আমানকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো:আমানুল্লাহ প্রকাশ(আমান)একই ইউনিয়নের বকশীরখিল এলাকার সিরাজুল ইসলাম প্রকাশ ইসলামের ছেলে।

জানাযায়,২০১২সাল থেকে দেশব্যাপী সরকার বিরোধী জ্বাঁলাও পোঁড়াও আন্দোলনের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের পক্ষে স্থানীয় ভাবে কঠোর ভুমিকার কারণে তৎকালীন জামাত ক্যাডার বশর বাহিনীর রোষানলে পড়তে হয়েছিল যুবলীগনেতা হাসানকে,ফল শ্রুতিতে তৎকালীন চলমান সরকার বিরোধী রেষ ধরেই সেই বশরবাহিনীর হাতেই প্রকাশ্যে দিবালোকে পশ্চিম দিক থেকে আসা সিএনজি আরোহী দূর্বৃত্তরা দক্ষিন কান্চনার ফুলতলার একটি পানের দোকানের সামনেই (হাসান)বসা অবস্থায় নির্মম ভাবে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন আলোচিত যুবলীগনেতা হাসানকে।

সেই সময় বাংলাদেশের প্রায় মিডিয়ায় গুরুত্বসহকারে হত্যাকান্ডটি কভারেজও করা হয়েছিলো।

আর সেই হত্যাকান্ডের অর্থের যোগানদাতা হিসেবে ফুলতলার একটি মার্কেটের মালিকের নামও সেই সময় জনশ্রুতিতে ভেসে আসছিলো,পরে সেই হত্যাকান্ডের পর থেকেই ফুলতলার সেই মার্কেটটি এখন অব্ধি বন্ধ রয়েছে বলেও জানা যায়।

এদিকে দীর্ঘকাল পরে বহুল আলোচিত হাসান হত্যার হোতা আমান এএসআই নাজমুলের কব্জায় আসায় স্থানীয়রা আনন্দ প্রকাশ করছেন বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেন।

এএসআই নাজমুল বলেন,আমানুল্লা আমানের হাসান হত্যা মামলা ছাড়াও আরো বেশ কয়েকটি মামলা রয়েছে,বহু কষ্ট করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আইনী প্রক্রিয়ায় আনা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.