বকশিরখীলের হত্যাসহ ৪টি মামলার আসামী সেলিম এএসআই দীপকের জালে

 সাতকানিয়া প্রতিনিধি :
সাতকানিয়ার কাঞ্চানা বকশিরখীলের হত্যাসহ ৪টি মামলার আসামী মো:সেলিমকে আটক করলো সাতকানিয়া থানার এএসআই দীপকসহ চৌকস একটি টীম। গতকাল ১৪ই আগষ্ট(শনিবার)বিকাল ৫টায় উপজেলার কান্চনার বকশিরখীল থেকে গ্রেফতার করা হয় দূর্ধর্ষ সেলিমকে।
আটককৃত সেলিম বকশিরখীলের মৃত মোজাহের মিয়ার ছেলে জানাযায়,পশ্চিম সাতকানিয়ার ফুলতলার যুবলীগনেতা হাসান হত্যা মামলার অন্যতম আসামী মো:সেলিমের আরো ৩টি মামলায় ওয়ারেন্ট থাকায় সে দীর্ঘদিন পলাতক ছিলেন,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এএসআই দীপক,চন্দন,সাখাওয়াতসহ চৌকস একটি টীম এই দূর্ধর্ষ সেলিমকে আটক করতে সক্ষম হয়।
আজ ১৫ই আগষ্ট রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান সাতকানিয়া থানার ডিউটি অফিসার মো:জাহাঙ্গীর মোল্লাহ ।
মন্তব্য করুন

Your email address will not be published.