সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ল ফেস্টে ভিন্ন ভিন্ন সেগমেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে প্রতিনিধিত্বকারী দল

গত ২৬শে জুলাই সাউদার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি কতৃক আয়োজিত ভার্চুয়াল’ ফেস্ট অনুষ্ঠিত হয়। এ সময় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে টিম ডি জুরি এবং টিম ইন্টারএকটিভ অংশগ্রহণ করেন৷ মোট চারটি আলাদা সেগমেন্ট এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় টিম ডি জুরি ‘কুইজে’ প্রথম হন এবং টিম ইন্টারেক্টিভ লিগ্যাল আর্টিকেল রাইটিং, পোস্টার প্রেজেন্টেশন, লিগ্যাল মুভি রিভিউ সহ তিনটি আলাদা প্রতিযোগিতায় রানার্সআপ নির্বাচিত হন। বৃহস্পতিবার (১২ আগস্ট) অনলাইন প্লাটফর্ম গুগল মিটে ল‘ ফেস্টের সমাপনী অনুষ্ঠানে এ ফল ঘোষণা করা হয়। টিম ইন্টারেক্টিভ এর সদস্যরা হলেন- বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী , আবু সাইফ আকিল ও ইসরাত মান্নান । এ সময় টিম ইন্টারেক্টিভ এর দলনেতা প্রতিযোগিতার অংশগ্রহণের অভিজ্ঞতা ও রার্নার আপ হওয়ার অনুভূতি জানতে চাইলে আকিল বলেন, বিশ্ববিদ্যালয়কে যে কোনো প্লাটফর্মে প্রতিনিধিত্ব করা একটা গর্বের ব্যাপার। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের উপর আস্থা রাখার জন্য বিশেষ করে আমাদের মেন্টর রিদুয়ানুল হক স্যার; যিনি সবসময় আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি অনুপ্রেরণা যুগিয়েছেন। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান শ্রদ্ধেয় নাজনীন এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদের সবসময় এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্ধুদ্ধ করেন। সর্বোপরি এরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য সাউদার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি।”

মন্তব্য করুন

Your email address will not be published.