জালালাবাদে আ:লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতি কৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল

ঈদগাঁও প্রতিনিধি :

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন আ:লীগের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। রবিবার (১৫ আগস্ট) সকালে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কর্মসুচী পালিত হয়েছে। ইউনিয়ন আ:লীগের সভাপতি, সাবেক যুবনেতা সেলিম মোর্শেদ ফরাজীর সভাপতিত্বে দোয়া মাহ ফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জালালা বাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও সাবেক ছাত্র নেতা ইমরুল হাসান রাশেদ,আ:লীগ নেতা নুরুল মেস্তাফা, মাস্টার জালাল, সৈয়দ আলম,মোক্তার আহমদ,ফরিদুল আলম,সেলিম উল্লাহ,সাইফুল হক,জসিম উদ্দিন,বদিউল আলম,জয়নাল আবেদীন,ফিরোজ মেম্বার, জাহাঙ্গীর,আবুল কাসেম,বাবুল, মোজাম্মেল হক,মামুন,শরাফত উল্লাহ বাবুল, আবু তাহের ও নাছির। পরে উপস্থিত সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.