ভূয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদকঃ

নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় সিফাত মেডিক্যাল হল ফার্মেসি এবং শাহ আব্দুল মালেক মেডিক্যালের চেম্বার থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রিপ্রাপ্ত দুই চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৭।

গত মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। গ্রেফতারকৃতরা হলো কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার মৃত পরিমল চৌধুরীর ছেলে যীশু চৌধুরী (৪৪) ও জোরারগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার সুনীল চন্দ্র মজুমদারের ছেলে আশীস মজুমদার (৩৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মঙ্গলবার সন্ধ্যায় আভিযান চালিয়ে ২ জন ভুয়া চিকিৎসকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে নিজেদের ভুয়া চিকিৎসক বলে স্বীকার করে তারা। গ্রেফতারকৃতদের ফার্মেসি এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা দীর্ঘদিন যাবত ভুয়া এমবিবিএস চিকিৎসক সেজে নিরীহ রোগীদের নিকট চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদান করত।

তাদের নিকট থেকে প্রতারণামূলকভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছিল তারা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার।

মন্তব্য করুন

Your email address will not be published.