রেহনুমার রহস্যজনক মৃত্যু : কাউন্সিলর পুত্র ২ দিনের রিমান্ডে

সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্বামী নওশাদুল আমিনের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

২ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
এর আগে গত ৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার পরিদর্শক নাজমুল হাসান ৩ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে শনিবার (২ জুলাই) রাতে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় নওশাদুল আমীন ও তার মাকে আসামি করা হয়। একই দিন সকাল ১০টায় পাহাড়তলী থানা পুলিশ নওশাদুল আমিনের স্ত্রী রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মন্তব্য করুন

Your email address will not be published.