পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু, পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

বাঁশখালী পুকুরে ডুবে মোছাম্মৎ রুপসা (৪) ও মোছাম্মৎ রুপসী(৪) নামে দুই জমজ কন্যার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটা এলাকা এ ঘটনা ঘটে।

এদিকে এমন মর্মান্তিক ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদুজ্জান চৌধুরী।

পুকুরে ডুবে জমজ কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান। দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটান এবং বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন কাফনের জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদুজ্জান চৌধুরী বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে আমি নিহত পরিবারের কাছে যাই। দুই জমজ সন্তানকে এক সঙ্গে হারিয়ে পরিবারটি বাকরুদ্ধ। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব পরিবারটির জন্য করেছি।

মন্তব্য করুন

Your email address will not be published.