পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নগরীর বহদ্দারহাটে গরীব দুস্থ ও সমাজের অসহায়-অবহেলিত মানুষের মাঝে চলমান কর্মসূচির অংশ হিসেবে ম্যানস এন্টারপ্রাইজের পক্ষ থেকে নিত্যপণ্য, খাদ্যসামগ্রীসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গত সোমবার ম্যানস এন্টারপ্রাইজের পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন ব্যবসায়ী ও হক মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা এবং ম্যানস এন্টারপ্রাইজের এমডি নুরুল আলম শিপু।
বিতরণ কালে তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য। এই পবিত্র মাসে গরীব অসহায়দের কিছুটা সাহায্য করতে পারলে ভালো লাগে। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে নগরীতে গরীব-অসহায় মানুষদেও দুঃখ-দুর্দশা অনেকাংশে লাঘব হবে।’
উপস্থিত ছিলেন মাসুদ রেজা চৌধুরী, নুরুল হাসান টিপু, মো. ইকবাল, কামাল, ইমরান লিটন, রাজু, প্রমুখ।