মির্জাখীল দরবারের অনুসারীদের রোজা শুরু

সৌদিআরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা রমজান মাসের রোজা পালন শুরু করেছেন। প্রায় ২০০ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা এবং প্রতিবেশি দেশের মির্জাখীলের অনুসারীরা এ নিয়ে রোজা পালন করে আসছেন।

দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান জানিয়েছেন, মির্জাখীল দরবার শরীফের শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের প্রদর্শিত পথে বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে সেহেরি খেয়ে রোজা পালন শুরু করেছেন লাখো অনুসারী।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ শতাধিক গ্রামের কয়েক লাখ অনুসারী বৃহস্পতিবার প্রথম রোজা পালন করছেন।

এ ছাড়া চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ ও ফটিকছড়ি উপজেলা এবং বান্দরবান জেলার আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া ও চাদঁপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ আরও কয়েকটি জেলায় কয়েক লাখ অনুসারী প্রথম রোজা পালন করছেন।

শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা নয়, ভারত, পাকিস্তান, মিয়ারমারে মির্জাখীল দরবার শরীফের অনুসারী আছেন। সেখানেও একই নিয়মে বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু হয়েছে।

মছউদুর বলেন, ‘আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বে চন্দ্র উদয়ের খবর পেয়ে বৃহস্পতিবার আমাদের প্রথম রোজা শুরু করেছি। বুধবার রাতে আমরা তারাবীহ আদায় করা হয়েছে।’

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
linkedin sharing button
মন্তব্য করুন

Your email address will not be published.