সীতাকুণ্ডে পুকুরে মিললো নারীর মরদেহ

সীতাকুণ্ডে পুকুর থেকে সেলিনা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেলিনা ওই এলাকার মো. আরিফের স্ত্রী।

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নতুনপাড়া এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার এসআই মো. মজিদ জানান, সকালে পুকুরের ভাসতে থাকা অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে।

সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, তিনি রাতে ঘুম থেকে উঠে কোথায় যেন চলে যান। পরে সকালে খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। ওই নারীর এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.