সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের ২জন নিহত, আহত ৫

সৈয়দ আককাস উদদীন-

চট্টগ্রামের সাতকানিয়ায় ইজিবাইকে যাত্রী উঠানোর সময় পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫) নামে দুইজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, ইহসান ও মশিউর রহমানসহ ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডে।

জানা যায়, রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে রনজিত ধর ও বাবুল দে-সহ আরও দুই ব্যক্তি দোহাজারীর দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ইজিবাইক থামলে তারা সেটিতে উঠার পরপরই পিছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়ির যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

মন্তব্য করুন

Your email address will not be published.