সাতকানিয়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা না মেনে উল্টো বিদ্যুৎ অপচয়ে উপজেলা প্রশাসন

উপজেলার দুই কর্তার খামখেয়ালি ভাবে-

 

আব্দুল আলিম, সাতকানিয়া (প্রতিনিধি) চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন কিছুতেই মানতে রাজি হচ্ছেনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসম মন্ত্রনালয় কর্তৃক গত ২৯শে মার্চ উপসচিব শরীফুল ইসলাম সাক্ষরিত ০৫.০০.০০০০.০০০.১১০.৯৯.০০০৯.২৬.৩৬৭ নং পত্রমূলে সরকারি অফিস সমূহে একটি নির্দেশনা জারী করেন কিভাব বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধ করা যায়।

উক্ত পত্রটি জারীর প্রায় ১সপ্তাহ হলেও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের প্রতাপশালী কর্মকর্তারা সরকারের ওই আদেশ মানতে নারাজ।

ফলে বুধবারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমের পাশে থাকা হিসাব সহকারী কর্মকর্তা রাব্বী মো: শাহাদাত হোসাইন চৌধুরী ও সাতকানিয়া উপজেলা প্রশাসনের সি.এ পদে মিজানুর রহমান চৌধুরীর কক্ষে কোন কর্মকর্তা না থাকা সত্বেও তাদের রুমে অবিরত জ্বলছে লাইট ও চালানো হচ্ছে অবিরত ফ্যান।

হিসাব সহকারী রাব্বীর রুমে কাজে আসা মামুন প্রতিবেদককে জানান তিনি সকাল ১০টায় এসে দুপুর ১টা পর্যন্ত বসেও রাব্বিকে পায়নি তবে লাইট আর ফ্যান চালানো অবস্থায় ছিলো।

সে প্রতিবেদককে আরো বলেন, প্রায় ৩ঘন্টা ধরে ফ্যানের বাতাস খেতে খেতে নিজের শরীর ঠান্ডা হলেও রাব্বি স্যারকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.