চট্টগ্রামের আনোয়ারায় এক কিশোরীকে ধর্ষণ করেছে ৪ জনে

ঘটনার পাঁচদিন পরে নেয়া হয়েছে মামলা-

ডেস্ক রিপোর্ট 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ার আবু তাহেরের মুদির দোকানে ও দোকানের পশ্চিম পাশের বিলে দুই দফায় এ ধর্ষণের ঘটানা ঘটে। তবে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে দায়ের করা মামলা থানায় গ্রহণ করে আজ শনিবার (২ মে)।

মামলায় অভিযুক্ত চারজন হলেন— রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১০টা থেকে ভোর ৫টার মধ্যে দুই দফায় এ নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী ওই এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, রাত আনুমানিক ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

পরবর্তীতে বিষয়টি অন্য অভিযুক্তরা জানতে পেরে ভুক্তভোগীকে তাদের কাছে নিয়ে যায়। পরে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানান। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিলেও বিভিন্ন মহল থেকে বাঁধার সম্মুখীন হয়। বিভিন্ন বাঁধা পেরিয়ে অবশেষে গতকাল শনিবার রাতে মামলা গ্রহণ করেন থানা।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.